April 12, 2026, 10:29 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বড়াইগ্রামে ট্যাংকলরির চাপায় স্কুলছাত্রের মৃত্যু

বড়াইগ্রামে ট্যাংকলরির চাপায় স্কুলছাত্রের মৃত্যু
নাটোর প্রতিনিধি

mostbet


নাটোরের বড়াইগ্রামে সোমবার সকালে ট্যাংক লরির চাপায় আকাশ আহম্মেদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আকাশ আহম্মেদ উপজেলার নগর ইউনিয়নের দারিখৈর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ও বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  সোমবার সকালে আকাশ বনপাড়া যাওয়ার জন্য কয়েন বাজারে অবস্থান করছিলো। এসময় একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিএম শামসুন নূও ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসী ঘাতক ট্যাংকলরিটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে আকাশের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর