April 12, 2026, 10:30 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বড়াইগ্রামে গ্রাম্য সালিশে দিনমজুরকে অমানুষিক নির্যাতন

বড়াইগ্রামে গ্রাম্য সালিশে দিনমজুরকে অমানুষিক নির্যাতন
নাটোর প্রতিনিধি

mostbet


নাটোরের বড়াইগ্রামে গ্রাম্য সালিশে বিচারের নামে অবিচারে আব্দুল হামিদ (৬০) নামের এক দিনমজুরকে পিটিয়ে আহত করেছে এক শালিস প্রধান।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে আটটার দিকে বড়াইগ্রামের মৌখাড়া বিলপাড়া গ্রামের ছইমুদ্দিন মোল্লার ছেলে আব্দুল হামিদকে সালিশের নামে পিটিয়ে জখম করেছে প্রতিবেশী শাহজাহান নামের এক মাতবর ও তার ছেলে শামীম। ওই সময় তার কাছ থেকে তিনশ’ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। আব্দুল হামিদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি ওই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। সরেজমিনে একাধিক সূত্রে জানা যায়, রোববার আব্দুল হামিদের মা হালিমা বেগমের সাথে তার মেয়ে হাফসার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হাফসা তার দাদীকে শারীরিকভাবে আঘাত করেন। ওই ঘটনার পর বড়াইগ্রাম পৌর মেয়র আব্দুল বারেক সরদারের সহযোগী মাতবর শাহজাহান বড়াইগ্রাম পৌর মেয়র আব্দুল বারেক সরদারের কাছে বিষয়টি অবগত করেন। মেয়র স্থানীয়ভাবে মাতবর শাহজাহানকে মীমাংসা করতে বললে শাহজাহান বাড়ি ফেরার পথে আব্দুল হামিদকে নিজ বাড়িতে ধরে নিয়ে গ্রাম্য সালিশ বসিয়ে মারপিট করেন। মেয়র আব্দুল বারেক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজকেই স্থানীয় ভাবে ঘটনার সমাধান করা হবে। থানার অফিসার ইনচার্জ  মো. শাহরিয়ার খান জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর