April 12, 2026, 10:29 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কমলগঞ্জে ২দিন ব্যাপি বাংলাদেশ বাড়াইক সমাজ কল্যাণ পরিষদ এর দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত

কমলগঞ্জে ২দিন ব্যাপি বাংলাদেশ বাড়াইক সমাজ কল্যাণ পরিষদ এর দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

কমলগঞ্জে বাংলাদেশ বাড়াইক সমাজ কল্যাণ পরিষদ এর ২দিন ব্যাপি দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে আজ ২৫ ডিসেম্বর বিকালে। বাংলাদেশ বাড়াইক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি পরিমল সিং বাড়াইক এর সভাপতিত্বে ও সিলেট চা জনগোষ্ঠী ছাত্র ও যুব পরিষদের সাধারণ সম্পাদক সুজিত বাড়াইক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ১নং রহিমপুর ইউপি‘র স্বর্নপদকপ্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদের সম্পাদক দেবেন্দ্র বাড়াইক, বাংলাদশ অলমিক সমাজ উন্নয়ন সংস্থার মহাসচিব সিতারাম অলমিক, বাংলাদেশ মৃধা সমাজ কল্যাণ পরিষদের মহাসচিব সুনীল কুমার মৃধা ও ইউপি সদস্য ধবা বাউরী।  অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন- বাসকপ এর সাধারণ সম্পাদক চরণ বাড়াইক, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নুরুল মোহাইমীন মিল্টন, পিন্টু দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ শাহীন আহমেদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সভাপতি সাংবাদিক মশাহিদ আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান, লেখক শ্যামল বর্মা, কম্পাউন্ডার দিপন ববাড়াইক ও শ্রমিক নেতা দিলীপ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী বাড়াইক সমাজের সৃর্যসন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সম্মাননা ক্রেষ্ট ও সমাজে বিশেষ অবদান রাখায় বাড়াইক সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ ও পরিবারকে সম্মাননা ক্রেষ্ট  প্রদান করা হয়।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর