April 12, 2026, 10:29 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কমলগঞ্জ সমিতির সভাপতি- ডাঃ পদ্ম মোহন সিনহা, সাধারণ সম্পাদক – শাহাব উদ্দীন আহমদ

কমলগঞ্জ সমিতির সভাপতি- ডাঃ পদ্ম মোহন সিনহা, সাধারণ সম্পাদক – শাহাব উদ্দীন আহমদ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet


পর্যটন শিল্পের অপার সম্বাবনাময় হাওর, পাহাড় আর নৃত্যাত্বিক জনগোষ্ঠি ও সাংস্কৃতিক ঐতিহ্যেও লীলা ভৃমি কমলগঞ্জ উপজেলায় বসবাসরতদের নিয়ে গঠিত কমলগঞ্জ সমিতির সম্মেলন অনুষ্টিত হয়েছে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আজ ২৫ ডিসেম্বর সকালে। সম্মেলনে ডাঃ পদ্ম মোহন সিনহাকে সভাপতি ও শাহাব উদ্দীন আহমদ সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার হাসপাতালের সাবেক সিভিল সার্জন ডাঃ এমএ মতিন এর সভাপতিত্বে ও সাংবাদিক সালেহ এলাহী কুটির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম, প্যানেল মেয়র মোঃ ফযসল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজার হাসপাতালের সাবেক সিভিল সার্জন ডাঃ শফিক আহমদ, কাশিনাথ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আইযুব আলী, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিএ সুলতান মিয়া ও মেরাজ চৌধুরী প্রমুখ। অনুষ্টানে কোরআন তেলাওয়াত করেন, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সিএ/২ এডিসি জেনারেল মোঃ রেজাউল করিম, গীতা পাট করেন, রাজ মনি সিংহ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন- ৪২৬.৭২ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট কমলগঞ্জ থানা ১৯৯২ সালে গঠিত হয়। ১৯৭১ সালের ২৮ অক্টোবর কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলই বিওপি এলাকায় প্রাণপণ লড়াই করে সম্মুখ সমরে দেশের জন্য শহীদ হন বীরশ্রেষ্ট সিপাহী হামিদুর রহমান। কিন্তু, প্রাথমিক শ্রেণীর পাঠ্য বই ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্তনালয়ের ওয়েব সাইটে শাহাদাৎবরণকারী শহীদ বীরশ্রেষ্ট সিপাহী হামিদুর রহমান এর নাম ও বিভিন্ন পর্যটনখ্যাত কমলগঞ্জ উপজেলা ব্যবহার না করে পার্শ্ববতৃী শ্রীমঙ্গল উপজেলা উল্লেখ থাকায় স্কুলের কোমলমতি শিশুসহ সমগ্র দেশবাসী মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা এ সম্মেলন থেকে তা সংশোধনের জোর দাবী জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর