April 13, 2026, 5:08 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

টাঙ্গাইলে পাটের গুদামে অগ্নিকান্ড

টাঙ্গাইলে পাটের গুদামে অগ্নিকান্ড

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে স্থানীয় সিরাজ, হারুন ও দুলু বেপারীর যৌথ মালিকানাধীন পাটের গুদামে গত শনিবার রাত ১২টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩৮০ মণ পাট আগুনে ভস্মীভূত হয়। ভূঞাপুর ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যা, উপজেলার গোবিন্দাসী বাজারের বটতলায় গত শনিবার রাত ১২টার দিকে সিরাজ, হারুন ও দুলু বেপারীর পাটের গুদামে অগ্নিকা- সংগঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই গুদামে ৩৮০ মণ পাট ছিল যার অধিকাংশই ভস্মীভূত হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, অগ্নিকান্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমাদের সাধ্যমতো সহায়তার চেষ্টা করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর