April 15, 2026, 3:40 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চট্টগ্রামে চার নারী ধর্ষণের ঘটনায় আরো একজন গ্রেফতার

চট্টগ্রামে চার নারী ধর্ষণের ঘটনায় আরো একজন গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতিতে গিয়ে চার নারীকে ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে আনোয়ারা উপজেলা থেকে বাপ্পী (২৩) নামেও এক যুবককে গ্রেফতার করা হয়। কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা বলেন, বাপ্পী বিভিন্ন অপকর্মে জড়িত। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনায় এনিয়ে তিনজনকে গ্রেফতার করা হলো। এর আগে মো. সুজন ওরফে আবু ও মাহমুদ ফারুকী নামের দুইজনকে গ্রেফতার করা হয়। গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। চারজনের মধ্যে তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ। এই পরিবারের চার ভাইয়ের মধ্যে তিনজন মধ্যপ্রাচ্যপ্রবাসী। তিন ভাইয়ের স্ত্রী তাদের শাশুড়ি ও দুই সন্তান নিয়ে এই বাড়িতে থাকেন। ধর্ষিতা গৃহবধূদের একজন ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছিলেন। এ ঘটনায় মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগের পর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের নির্দেশে কর্ণফুলী থানা পুলিশ প্রায় সাতদিন পর মামলা নেয়।

Share Button

     এ জাতীয় আরো খবর