April 15, 2026, 3:39 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নারায়ণগঞ্জে বাস উল্টে ২০ পোশাকশ্রমিক আহত

নারায়ণগঞ্জে বাস উল্টে ২০ পোশাকশ্রমিক আহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

নারায়ণগঞ্জে পোশাক কারখানার বাস উল্টে ২০ জনের অধিক নারী শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের চিটাগং রোডে এ দুর্ঘটনা ঘটে। আহত ২০ নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন শাহনাজ, শাহেলা, সালমা, নাজমা, লাইজু। আহতদের সবার বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে হবে। আহত কয়েকজন নারী শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রোববার সকালে ৫০ জন নারী শ্রমিক কোম্পানির নিজস্ব বাসে করে রাজধানীর রায়েরবাগ এলাকা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইপিজেড এলাকায় ডিএমডি পোশাক কারখানায় কাজে যাচ্ছিলেন। পথে চিটাগং রোড এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা নারী শ্রমিকদের মধ্যে ২০ জনের বেশি আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে কারো অব্স্থা আশঙ্কাজনক নয়।

Share Button

     এ জাতীয় আরো খবর