আবু তালহা তুফায়েল :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোয়াইনঘাটবাসীসহ দেশ বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা “গোলাম আম্বিয়া

কয়েছ”।ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ একবছর পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আযহা। আমরা সবাই হিংসা অহংকার ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হবো ও আনন্দ ভাগাভাগি করে নেবো। ঈদের আনন্দ বাংলার প্রত্যেক ঘরে ঘরে জুড়ে উঠুক আনন্দনময়। তিনি আরো বলেন: ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে। যেহেতু এই ঈদের অন্য নাম হচ্ছে কুরবানির ঈদ। তাই তিনি সঠিক নিয়তে সঠিক পন্থায় কুরবানি করার জন্য সবার প্রতি আকুল আবেদন রেখে- আত্মীত স্বজন, পাড়া প্রতিবেশী, ফকির, মিসকিনদের প্রতি সুদৃষ্টি রাখার জন্য তিনি সবিনয় অনুরোধ জানান। তিনি আবারো সবাই কে ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
প্রাইভেট ডিটেকটিভ/০৫ আগস্ট ২০১৯/ইকবাল