April 15, 2026, 4:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা দিতে না পেরে শরীরে কেলোসিন তেল ঢেলে এক গৃহবধুর আত্মহত্যা

সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা দিতে না পেরে শরীরে কেলোসিন তেল ঢেলে এক গৃহবধুর আত্মহত্যা

mostbet

মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

 

সিরাজগঞ্জের চৌহালীতে গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা দিতে না পেরে নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। নিহতের নাম জরিনা খাতুন(২৮) সে চেহৈালী উপজেলার পশ্চিম খাসকাউলিয়া গ্রামের দরিদ্র কৃষি শ্রমিক আব্দুর রোউফের স্ত্রী। তাদের পরিবারে শিশু ৫সন্তান রয়েছে।

এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান, যমুনার বার-বার ভাঙ্গনে বিপর্যস্ত জরিনা খাতুন অভাবের কারনে গ্রামীন ব্যাংকের পাশ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা শাহজানী ভাডরা ইউনিয়ন শাখা অফিস থেকে গত ০৭.০৫.২০১৭ ইং দু দফায় ২০ এবং ১০ হাজার টাকা ঋণ গ্রহণ করে। এরপর থেকে নিয়মিত সাড়ে ৭শ টাকা সপ্তাহে কিস্তি দিয়ে আসছিল। হঠাৎ শিশু সন্তানদের নিয়ে অভাবের সংসার চালাতে নানা অনটনে পড়ে তার পরিবার।

দু বেলা দুমুঠো খাবার জুটতো না। গত রবিবার সকালে ছিল সাপ্তাহিক কিস্তির টাকা দেওয়ার সময়। অভাবের কথা শুনে এনজিও গ্রামীন ব্যাংকের মাঠ কর্মীরা আগে থেকেই টাকা দেবার জন্য চাপ দিচ্ছিল।

তাই এ নিয়ে দুশ্চিন্তা ছিল তার। কোন ভাবেই কিস্তির টাকা সংগ্রহ করতে পারছিলেন না তিনি। তাই আগের দিন শনিবার সকালে কোন উপায় না বুঝে নিজের ঘর আটকিয়ে নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

এতে শরীরে অধিকাংশ অংশ পুড়ে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা। পরে ঢাকায় নিয়ে যাবার পথে রাত একটার দিকে সে মারা যায়। নিহত জরিনার স্বামী আব্দুর রউফ অভিযোগ করে জানান,আমাদের অভাব দেখে কিস্তির টাকার জন্য গ্রামীন ব্যাংকের কর্মীরা নান ভাবে আগে থেকেই চাপ দিত। তবে অভাবের কারনে টাকা গোছাতে না পেরে আমার স্ত্রী তার নিজের কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।

এদিকে গ্রামীণ ব্যাংক ভাড়রা শাখা ম্যানেজার রঞ্জু আহমেদ জানান,আমরা টাকার জন্য আসলে অতোটা চাপ দেইনি। জরিনার মৃত্যুর কথা শুনে আমরা তার বাড়ি গিয়েছি পরিবারের সদস্যদের শান্তনা দিয়েছি। পাওনা টাকা মওকুপসহ বীমার টাকা পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে। তবে এতো কিছুর কিচুই জানেনা চৌহালী থানা পুলিশ। থানার ওসি আকরাম হোসেন জানান, বিষয়টি নিয়ে আমরা অবগত নই। তবে তা ক্ষতিয়ে দেখা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর