April 15, 2026, 4:50 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নারায়ণগঞ্জে পাইরেসির বিপুল সরঞ্জামসহ আটক ২৩

নারায়ণগঞ্জে পাইরেসির বিপুল সরঞ্জামসহ আটক ২৩

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে পাইরেসি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ ২৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম। এর আগে গত শুক্রবার রাতে রুপগঞ্জের ভুলতা গাউসিয়া মার্কেট ও তাঁতবাজার মার্কেটে অভিযান চালিয়ে পর্ণগ্রাফি ও পাইরেসির সঙ্গে জড়িত ২৩ জনকে আটক করে র‌্যাব-১১। এ সময় আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ সিডি, ২৯টি মনিটর, ২৯টি সিপিইউ ও একটি হার্ড ডিস্ক জব্দ করা হয়েছে। এ ছাড়া তাদের দেওয়া তথ্যমতে গতকাল শনিবার সোনারগাঁওয়ের মোগড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই হাজার কপি পাইরেটেড সিডি জব্দ করা হয়। আটকরা হলেন- কামরুল ইসলাম (২৫), মামুন (২৩), রাজীব চন্দ্র দাস (২৯), ফিরোজ (২৭), বিপ্লব (২৬), হাবিব (১৯), আল মামুন (২৪), সুমন সরকার (২২), খোরশেদ আলম (২৮), সুনিল দাস (৩৮), স্বপন (২৩), সৌরভ চৌধুরী (২২), সোহেল (২৪), কাউসার (২৪), সুমন (২২), সাইদুল রহমান (২৪), জয়েন উদ্দিন জয়নাল (৩২), সাইফুদ্দিন (২৮), রুমান (৩৪), জহিরুল ইসলাম (২০), ইসমাইল হোসেন শিপলু (২২), নাহীদ হোসেন (১৮), এনামুল হক (৩০)। তাদের সবার বাড়িই নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা বিভিন্ন সিনেমা হলে প্রবেশ করে গোপন ক্যামেরার মাধ্যমে সিনেমাগুলো ধারণ করে। কোনো কোনো তাদের সিনেমা হলের কর্মচারীরা সহায়তা করেন। এসব ভিডিওয়ের সঙ্গে অশ্লীল ছবির অংশ সংযোজন করে মোবাইল ফোনে, পেন ড্রাইভ, হার্ড ডিস্কের মাধ্যমে ছড়িয়ে দেয়। বিভিন্ন নায়ক নায়িকা ও সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের ছবিও এ কাজে এডিটিং করে ব্যবহার করে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর