April 9, 2026, 4:59 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ময়মনসিংহে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছায় চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী গণধর্ষণ মামলার প্রধান আসামি শফিককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গতকাল শনিবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাব। র‌্যাব জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১ ডিসেম্বর এক গার্মেন্টস কর্মীকে শফিক ও তার সহযোগী সাহেব আলী মুক্তাগাছা উপজেলার কালিকাপুর গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে গণধর্ষণ করে। ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় ওই গার্মেন্টসকর্মী একটি ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে শফিককে মুক্তাগাছার কালিবাড়ি থেকে গ্রেফতার করে। মামলার অপর আসামি সাহেব আলী পলাতক রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর