March 23, 2026, 10:46 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দুর্নীতিবাজ নেতৃত্বকে বাদ দিলে বিএনপি সংকট থেকে মুক্তি পেতে পারে: হানিফ

দুর্নীতিবাজ নেতৃত্বকে বাদ দিলে বিএনপি সংকট থেকে মুক্তি পেতে পারে: হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দুর্নীতিবাজ নেতৃত্বকে বাদ দিলে বিএনপি রাজনৈতিক সংকট থেকে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে হিরক জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার দরকার নেই, বিএনপির জনগণের প্রতি আস্থা রাখলেই চলবে। কেননা বিএনপিতে আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, নেতৃত্বে সংকট তৈরি হয়েছে। এ সংকট থেকে মুক্তি পেতে হলে তাদের দুর্নীতিবাজ নেতৃত্বকে বাদ দিতে হবে। রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, আজকে নির্বাচন কমিশনকে বিতর্ক করার জন্য তারা এসব বক্তব্য দিচ্ছেন, এ দেশে আজিজ মার্কা নির্বাচন কমিশন কখনও হবে না। জালিয়াতি করে ভোটার তৈরি করে নির্বাচনও হবে না। জনগনের উপর আস্থা খুজলেই সেটা তাদের জন্য ফলদায়ক হবে। এ সময় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর