March 17, 2026, 1:07 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

বরিশাল মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন ৩০ ডেঙ্গু রোগী

বরিশাল মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন ৩০ ডেঙ্গু রোগী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে ৩০ জন রোগীর চিকিৎসা চলছে। এদের মধ্যে ৮ জন নারী ও ২২ জন পুরুষ রোগী রয়েছেন। এদের জন্য আলাদা কোনো ওয়ার্ড খোলা না হলেও, মেডিসিন ওয়ার্ডে মশারির মধ্যে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার যে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর গতকাল সোমবার ভর্তি হয়েছেন আরও ১১ জন রোগী, ফলে এ হাসপাতালে বর্তমানে ডেঙ্গুজ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ জন। চলতি মাসের ১৬ জুলাই থেকে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগীরা ভর্তি হতে শুরু করে। আর ১৬ জুলাই থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত ডেঙ্গুজ¦রে আক্রান্ত ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে অনেকেই ঢাকা থেকে জ¦র নিয়ে এবং বাকিরা ঢাকা থেকে বাড়ি ফিরে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তবে এ পর্যন্ত বরিশালে ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি বলে জানান বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। তিনি বলেন, শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা রয়েছে। সুতরাং ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক রোগী ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর