জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ লাইনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি

পল্লী বিদ্যুতের লাইনের উদ্বোধনের ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্থানীয় হলিকোনা বাজারে গতকাল রবিবার বিকাল ৪ ঘটিকায় পল্লী বিদ্যুতের লাইনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ের চেয়ারম্যান আরশ আলী পরিচালনা করেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ,সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম অসিম কুমার সাহা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
সভায় উপস্থিত ছিলেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ।