January 21, 2026, 3:47 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

মার্কিন বাহিনীর বিমান হামলায় ছয় হাজার আইএস নিহত

মার্কিন বাহিনীর বিমান হামলায় ছয় হাজার আইএস নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet


গেল ৩ মাসে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর একক বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী আইএসের প্রায় সাড়ে ছয় হাজার সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। এছাড়া মার্কিন সামরিক জোটের আলাদা বিমান হামলায় গেল ৩ মাসে আরো আড়াই হাজার আইএস সদস্য নিহত হয় বলে জানানো হয়। শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরাকি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে আইএস নিয়ন্ত্রিত এলাকা এবং সিরিয়ার দেইর আল জোর প্রদেশে মার্কিন সামরিক বাহিনী এবং সামরিক জোটের আলাদা আলাদা বিমান হামলায় এসব হতাহত হয়।
অভিযানের কারণে ওইসব এলাকায় জঙ্গিগোষ্ঠী আইএস অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলেও দাবি করা হয়। তবে বিমান হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে কিছুই জানানো হয়নি।
এদিকে আইএসবিরোধী অভিযানে অংশ নিতে মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ দল ইরাকের আনবার প্রদেশে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Share Button

     এ জাতীয় আরো খবর