March 7, 2026, 11:45 pm

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যশোরের রাজগঞ্জে ২ জন ছিনতাই কারী আটক

বিল্লাল হুসাইন,যশোর জেলা ব্যুরো প্রধানঃ

pin up pinup

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ইঞ্জিন চালিত ভ্যান ছিনতাই করার সময় দুইজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।গত সোমবার ১১ টার দিকে উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি পানিছত্র ঈদগাহ ইটের ভাটা মোড়ে পৌছালে তাকে মারপিট করে ইনজিন ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে দুইজন আর একজন পালিয়ে যাই।আটককৃতরা হলো, উপজেলার ভোজগাতী ইউনিয়নের পাথালিয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মফিজুর রহমান (২৮) এবং একই গ্রামের মৃত নিসার আলীর ছেলে হাফিজুর রহমান (৩২) শ্যামকুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, সোমবার রাতে মনিরামপুর বাজার এলাকা থেকে ৪ জন যুবক একটি ইঞ্জিন চালিতভ্যান ভাড়া করে চালুয়াহাটি উদ্দেশ্যে যাচ্ছিল। পথে তারা ভ্যান আটকিয়ে চালক হাসিব হোসেন(১৮) কে মারধর করে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা করলে ভ্যানচালক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দুইজন ছিনতাইকারীকে আটক করলেও বাকী ১জন পালিয়ে যায়। এ সময় পুলিশে খবর দেওয়া হলে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের সেকেন্ড অফিসার মোঃ সাহাবুল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনগনের হাতথেকে তাদের উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। সেকেন্ড অফিসার মোঃ সাহাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটকৃতরা চুড়ি,ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর