April 13, 2026, 3:05 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

দেশের উদ্ধতন কর্তৃপক্ষ সুদৃষ্টি দিবেন কি সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রতিবন্ধীপ্রেমী যুবক স্বপনের দিকে ?

দেশের উদ্ধতন কর্তৃপক্ষ সুদৃষ্টি দিবেন কি সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রতিবন্ধীপ্রেমী যুবক স্বপনের দিকে ?

mostbet

মোঃ ইকবাল হাসান সরকার

পাঞ্জাবি পরা যুবটিকে দেখেই চোখে মুখে উচ্ছাস ফুটে উঠল প্রতিবন্ধী আইনেছার। তার জন্য কোনো সুখবর অপেক্ষা করছে।

হাসিমুখে যুবকটি প্রতিবন্ধী আইনেছার পাশে বসে জিজ্ঞেস করলেন-কেমন আছেন, নাওয়া-খাওয়া ঠিকমত হচ্ছে ?

সিরাজগঞ্জের কাজীপুর চরাঞ্চলের দনি রেহাইসুড়িরের গ্রামের প্রতিবন্ধী আইনেছার বাড়িতে গিয়ে এভাবেই খোঁজ খবর নেন প্রতিবন্ধী প্রেমী যুবক জাহিদুল ইসলাম স্বপন। শুধু আইনেছা নন।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চরাঞ্চলের প্রতিবন্ধীদের খোঁজ-খবর আর তাদের কোনো অসুবিধা হলে সাধ্যমত সহযোগিতা দিয়ে চলেছেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া গ্রামের যুবক জাহিদুল ইসলাম স্বপন।

সুখে-দুঃখে পাশে থাকা যুবক স্বপন এখন প্রতিবন্ধীদের প্রিয় মানুষে পরিনত হয়েছেন। মধ্য বয়সী প্রতিবন্ধী আইনেছা খাতুন ও রুপালী খাতুন জানান,আমরা না খেয়ে থাকলেও কেউ খোঁজ-খবর নেয় না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বররা ভোটের আগে আইয়্যা আশ্বাস দেয়। কিন্ত ভোটের পরে কেউ খোঁজ-খবর নেয় না।

আমাদের এখন একমাএ ভরসা স্বপন চাচা। কোনো অসুবিধা হলেই তাকেই জানাই। কখনো নগদ টাকা,কখনো কম্বল আবার কখনো চাল-ডালসহ নানা ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। কাজীপুর নাটুয়াপাড়া ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুস সালাম জানান,বাড়ি বাড়ি গিয়ে প্রতিবন্ধীদের ভালো-মন্দ দেখভাল করা কাজটি খুব কষ্টকর হলেও স্বপন হাসিমুখে করে যাচ্ছে। স্থানীয় তেকানী ইউনিয়ন চেয়ারম্যান হারুনার রশিদ জানান,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে ঘুরে ঘুরে প্রতিবন্ধীদের দুঃখ-দুর্দশার কথা বর্ননা করে সাহায্য-সহযোগিতা নিয়ে স্বপন নিজেকে প্রতিবন্ধীদের হাতে সেগুলো পৌছে দেয়। প্রতিবন্ধীপ্রেমী যুবক জাহিদুল ইসলাম জানান,আমার দুই ভাই-বোন প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের লারন-পালনে কষ্ট উপলগ্ধি থেকেই প্রতিবন্ধীরা যাতে বোঝা না হয়ে দেশের সম্পদে পরিনত হয়,এ ল্য নিয়েই ২০১২ সাল থেকে কাজ শুরু করা। কাজীপর উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় সাড়ে পাঁচ হাজার প্রতিবন্ধীর তালিকা করা হয়েছে। বিভিন্ন বিত্তবান ও সরকারী কর্মকর্তাদের সহযোগিতায় ৫০০ হুইল চেয়ার,অর্ধ্যেেকর বেশী প্রতিবন্ধীকে ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও তিনি আরো জানান,প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন,শীতবস্ত্র বিতরন করা হয়েছে। প্রতিবন্ধী স্কুল ও বয়স্কোদের জন্য বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা রয়েছে। এ জন্য বাবা দুই বিঘা জমি দান করেছেন। তবে অর্থের অভাবে নির্শানকাজ শুরু করা সম্ভব হচ্ছে না বলে ্জানান এই যুবক।

দেশের প্রতিটি উপজেলায় যদি প্রতিবন্ধীপ্রেমী যুবক জাহিদুল ইসলাম মত মানুষ থাকতো তবে এ দেশে প্রতিবন্ধীরা সম্মানের সহিত মাথা উচু করে দাড়াতে পারবে বলে দেশের সচেতন অভিজ্ঞ মহল মনে করেন,তারা আরো মনে করেন,সিরাজগঞ্জ জেলার উদ্ধতন কতৃপ এবং সমাজ সেবক,এমপি,মন্ত্রী থেকে শুরু করে সকল দানশীল ব্যক্তি প্রতিবন্ধীপ্রেমী যুবক জাহিদুল ইসলামের সাথে আর্থিক সহযোগিতা করে সিরাজগঞ্জ জেলার প্রতিবন্ধীদের সেবায় এগিয়ে আসবেন বলেও সিরাজগঞ্জ জেলার সচেতন অভিজ্ঞ মহল মনে করেন। কারন একজন প্রতিবন্ধী সেও মহান আল্লাহ পাকের সৃষ্টি।তারও সকলের মত বেচে থাকার অধিকার রয়েছে। তাই তাদের ভালোভাবে বেচে থাকতে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হব প্রতিবন্ধীপ্রেমী যুবক জাহিদুল ইসলাম মতোই। আসুন আমরা সিরাজগঞ্জ জেলাবাসী প্রতিবন্ধীপ্রেমী যুবক জাহিদুল ইসলাম মতো প্রতিবন্ধীদের সেবায় নিজেকে নিয়োজিত করি,মহান আল্লাহ পাক সিরাজগঞ্জ জেলা বাসীর সকলকে সেই সামর্থ দান করুক আমিন।

Share Button

     এ জাতীয় আরো খবর