April 13, 2026, 1:44 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কমলগঞ্জের পতনঊষার উচ্চ বিদ্যালয়ে শিার্থীদের মিলন মেলা

কমলগঞ্জের পতনঊষার উচ্চ বিদ্যালয়ে শিার্থীদের মিলন মেলা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে এসএসসি-১৯৯২ ব্যাচের শিক্ষার্থীরা শোভাযাত্রা করে পতনঊষার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মিলিত হয়। পরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনুষ্ঠানিকতায় দিনভর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। গত বৃহস্পতিবার পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের আয়োজনে শোভাযাত্রা, ম্যাগাজিনের মোড়ক উম্মোচন, মধ্যাহ্নভোজ, আলোচনা অনুষ্ঠান, শয্যাশাহী প্রাক্তন শিক্ষক লুৎফুর রহমানকে সহায়তায় র‌্যাফেল ড্র-ও ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. সিকন্দর আলীর সভাপতিত্বে আয়োজক ব্যাচের শিক্ষার্থী আমিনুর রহমানের সঞ্চালনায় আলোচনা পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. হাজী ছাইম উল্যা, সাবেক শিক্ষক সাইফুল খান, প্রাণ কিশোর ভট্রাচার্য, দুরুদ আলী, অফিস সহকারী কাম শিক্ষক নঈম আলী, সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, হাজী এখলাছুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসকাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, ইত্তেফাক প্রতিকনিধি নুরুল মোহাইমিন মিল্টন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত সাবেক শিক্ষকদের হাতে উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়। আলোচনা পর্বে  মিলন মেলা-২০১৭ নামে একটি সংকলনের মোড়কও উন্মোচন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক ব্যাচের ছাত্র যুক্তরাজ্য প্রবাসী তরিকুর রশীদ চৌধুরী শওকত, প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন, জুনেদ আহমদ খান, নেছার আলী প্রমুখ। সন্ধ্যায় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর