April 13, 2026, 3:03 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শ্রীমঙ্গলে নুর ফুডস ও ব্রাদার্স বেকারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জরিমানা

শ্রীমঙ্গলে নুর ফুডস ও ব্রাদার্স বেকারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জরিমানা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মেয়াদ উর্ত্তীণ ফানটা, ফ্রিজে অতিরিক্ত জমাট বাঁধা রক্ত, একই ফ্রিজে রানা করা মাংস ও কাচা মাৎস রাখা, তিন থেকে ৪ ড্রাম পুড়া তৈল, তারিখ বিহীন চা পাতা বিক্রি ও ফ্রীজে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য, ও মানব স্বাস্থ্যর জন্য ক্ষতিকারক রং মেশানোর অপরাধে গতকাল শ্রীমঙ্গলে হবিগঞ্জ রোডস্থ নুর ফুডসকে ৩০ হাজার টাকা ও ব্রাদার্স বেকারিকে ৫ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সাথে ছিলেন, র‌্যাব-৯ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর অভিযান পরিচালনা কালে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের নির্দেশে শহরে মাইকিৎ করে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন। ব্যবসায়ীদের এ ধর্মঘটের ফলে খাবারের দোকানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চরম বিপাকে পড়তে হয় পর্যটকসহ নানান শ্রেনী-পেশার লোকজন। এ নিয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে রাতে প্রায় দেড় ঘন্টাব্যাপি বৈঠকে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর শ্রীমঙ্গল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা না করার দাবী জানান। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা তা প্রত্যাখান করে বলেন, সরকারী কাজ চলমান থাকবে। জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জানান- অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর কাজ করছে এবং সেটা চলমান থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর