April 13, 2026, 3:06 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বাগেরহাটে গৃহবধূকে গলা কেটে হত্যা

বাগেরহাটে গৃহবধূকে গলা কেটে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই পরিবারের লোকজন পলাতক। গতকাল শুক্রবার ভোরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তর বাজিকরখ- গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়। নিহত গৃহবধূর নাম লাইজু বেগম (২২)। ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী মহিউদ্দিন মৃধাসহ (২৮) বাড়ির অন্য লোকজন পলাতক। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মহিউদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছে লাইজুর। তাঁদের ঘরে আড়াই বছরের একটি মেয়েসন্তান আছে। ছোটখাটো বিষয়ে নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধত। এ বিষয়ে মোংলা থানার এসআই ওয়াহিদুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে গৃহবধূর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। লাইজুর বাবা নজরুল ইসলাম খান বলেন, পারিবারিক কলহের জেরে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর