April 13, 2026, 3:04 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ধামরাইয়ে ইঁভাটায় অভিযান চালিয়ে শিশুসহ ১২ শ্রমিক উদ্ধার

ধামরাইয়ে ইঁভাটায় অভিযান চালিয়ে শিশুসহ ১২ শ্রমিক উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সেভেন ব্রিকস্ নামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে শিশুসহ ১২ শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। এক মাস ধরে ওই ভাটায় ১২ শ্রমিককে আটক রাখা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। ভুক্তভোগীরা হলেন-ফজল হক, রহমত আলী, আহসান হাবিব, মিজান ইসলাম, নরুল ইসলাম, মামুন বিল্লাল, শহিদুল গাজী, রফিকুল ইসলাম, রহুল আমিন, আল মামুন, শিশু শ্রমিক আমিনুর ইসলাম (০৮) ও রাজু ইসলাম (০৭)। আটক সবাই সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানার বাসিন্দা বলে জানা গেছে। ভুক্তভোগীরা জানায়, এক মাস আগে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন এলাকায় অবস্থিত সেভেন ব্রিকস ও গাজী ব্রিকসে এক সরদারের মাধ্যমে দুই শিশুসহ ১২ শ্রমিক কাজ করার জন্য আসে। কিছুদিন পর ওই সরদার টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। এরপর ইটভাটার মালিকরা দুই শিশুসহ ১২ শ্রমিককে আটকে রেখে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালায়। দিনের বেলায় নজরদারি ও রাতের বেলায় আমাদের শিকল দিয়ে বেঁধে রাখা হতো বলে জানায় ভুক্তভোগীরা। এ বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) আবু সাইদ আল মামুন বলেন, ভুক্তভোগীদের মধ্যে আল মামুন নামে একজন মোবাইলে ফোন করে এলাকার মুক্তিযোদ্ধা সুরত আলীকে বিষয়টি জানান। পরে সুরত আলী ওই এলাকার সংসদ সদস্যকে জানালে তিনি ঢাকা জেলার পুলিশ সুপারকে বিষয় অবহিত করেন। পরে আমরা ইটভাটায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করি এবং স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়। ভাটা মালিকদের বিষয়ে তদন্ত করা হবে, তাদের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর