April 8, 2026, 6:48 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

আনুশকা-কোহলির প্রথম রিসেপশন পার্টি দিল্লিতে

আনুশকা-কোহলির প্রথম রিসেপশন পার্টি দিল্লিতে

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

রূপকথার বিয়ে সেরে মধুুচন্দ্রিমায় পাড়ি দিয়েছিলেন বিরাট কোহলি ও অনুশকা শর্মা। চলতি সপ্তাহেই ফিরে এসেছেন দিল্লিতে। ইতালির তাস্কানিতে স্বপ্নের মতো বিয়ের অনুষ্ঠানের পর ফিনল্যান্ডের বরফে ঢাকা কোনো জায়গায় হানিমুনেও গিয়েছিলেন নবদম্পতি। সেখান থেকে ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন অনুশকা। বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ট স্বজনরা ছাড়া বিশেষ কেউ ছিলেন না। তাই এবার দিল্লিতে বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে প্রথম রিসেপশন পার্টির।

২১শে ডিসেম্বর দিল্লির তাজ হোটেলের দরবার হলে হবে বিরাট-অনুশকার রিসেপশন। পার্টি শুরু হবে রাত সাড়ে আটটা থেকে। কার্ডে লেখা রয়েছে, ‘বিরাট ও অনুশকার রিসেপশনে আপনাদের আমন্ত্রণ রইল।’ দু’চার দিনের মধ্যেই দিল্লিতে ফিরে এসেছেন দুজনে। ইনস্টাগ্রামে বিরাট-অনুশকার একটি ফ্যান ক্লাব কয়েকটি ছবি শেয়ার করেছে। আর সেখানেই লেখা হয়েছে, দিল্লিতে বিরাটের এক আত্মীয়ের বাড়িতে জমজমাট আড্ডায় মেতেছেন নবদম্পতি। দু’জনেরই পরনে ভারতীয় পোশাক। বিরাটের সাদা কুর্তা-পাজামা এবং অনুষ্কার গোলাপি স্যুট নজর কেড়েছে ফ্যানেদের। বাড়ি ফিরে এখন শুধুই কোয়ালিটি টাইম কাটাচ্ছেন নবদম্পতি। ইনস্টাগ্রামের একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভাবনাদির সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস কোহালি’। দিল্লির রিসেপশন পার্টির পর ২৬ ডিসেম্বর জমকালো পার্টি হবে মুম্বইয়ে। সেই পার্টিতে হাজির থাকবেন বলিউডের নক্ষত্ররা ছাড়াও ক্রিকেট তারকারাও। থাকবেন রাজনৈতিক ব্যাক্তিবর্গও।

Share Button

     এ জাতীয় আরো খবর