April 8, 2026, 11:18 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ফের মুখ খুললেন বিদ্যা

ফের মুখ খুললেন বিদ্যা

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

যৌন হেনস্তা এবং হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে নিয়ে মুখ খুলছেন একের পর এক অভিনেত্রী,  সেই সময় বিষয়টি নিয়ে সরব হন বিদ্যা বালানও। মাস খানেক আগে এই নিয়ে বক্তব্য দিয়েছিলেন তিনি। তবে এবার যৌন হেনস্তা নিয়ে ফের মুখ খুললেন এ অভিনেত্রী। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিদ্যা বলেন, যৌন হেনস্থার মুখে পড়লে কড়াভাবে তার প্রতিবাদ করতে হবে। চুপ করে বসে থাকলে চলবে না। কম বয়সেও যৌন হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তাকে।

সকালবেলা একদিন ফুল তুলতে গেলে আচমকাই এক ব্যক্তি তাঁর শরীরে হাত দেয়। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি বিদ্যার গোপন অঙ্গে চিমটি কেটে সেখান থেকে চম্পট দেয়। ওই সময় চুপ করে বসে থাকেননি বিদ্যা। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাবা-মাকে সমস্ত ঘটনার কথা খুলে বলেন। কিন্তু, অভিযুক্ত ব্যক্তিকে ওইদিন তারা খুঁজে পাননি বলেও জানান বিদ্যা। তবে ওই ধরনের ঘটনা খুলে বলার স্বাধীনতা তার ছিল। প্রত্যেক শিশুকে সেই স্বাধীনতা দিতে হবে বলেও মন্তব্য করেন বিদ্যা।

Share Button

     এ জাতীয় আরো খবর