April 13, 2026, 3:06 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নোয়াখালীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, মামলা

নোয়াখালীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, মামলা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বাস চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে বাস চালক মো. পারভেজকে (৪৫) আসামি করে মামলাটি করেন বলে বেগমগঞ্জ থানার ওসি মো. ফেরোজ হোসেন মোল্লা জানান। পারভেজ উপজেলার করিমপুর গ্রামের আমিনের বাড়ির বদি আলমের ছেলে। তিনি আনন্দ পরিবহন বাসের চালক। ঘটনার পর আনন্দ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন পারভেজ। শিশুটিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক এম আর সাইমুন জানান, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলার কাগজপত্র হাতে পাওয়ার পর শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ফরিদ উদ্দিন চৌধুরী। ওসি ফেরোজ জানান, বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটির বাবা শারীরিক প্রতিবন্ধী। গত মঙ্গলবার সন্ধ্যায় চৌমুহনী পৌরসভার করিমপুর রোডের ভা-ারি গ্যারেজের সামনে ৮ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করেন পারভেজ। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান উন্নত চিকিৎসার জন্য রাতে নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর