April 13, 2026, 4:25 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ঝালকাঠিতে শিবির কর্মী আটক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ঝালকাঠিতে শিবির কর্মী আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঝালকাঠিতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করায় মো. মাইনুল ইসলাম (২২) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। গত সোমবার বিকেলে আটক করা হলেও সন্ধ্যার পর তাকে আটকের খবর প্রকাশ করে পুলিশ। সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্যো গুয়াটন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাইনুল ইসলাম ঢাকা কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ও গুয়াটন এলাকার মৃত মোতালেব আকনের ছেলে। ঢাকা কলেজের সক্রিয় শিবির কর্মী। তথ্য প্রযুক্তি আইনে মামলা নিতে পুলিশ হেড কোয়াটার্সের অনুমতি প্রেয়োজন বিধায় পুলিশ মাইনুলকে ৫৪ ধারায় সন্ধিদ্ধ আসামী হিসেবে আদালতে প্রেরন করেছে। তথ্য প্রযুক্তি আইনে তার বরুদ্ধে মামলা গ্রহনের আনুমতি চেয়ে ইতিমধ্যেই পুলিশ হেড কোয়াটার্সের আবেদন করেছে পুলিশ। গ্রেফতার মাইনুল আদালতে বসে সাংবাদিকদের কাছে নিজেকে শিবির কর্মী বলে স্বীকার করেছে। ঝালকাঠি সদর থানার এসআই ফারুক হোসেন জানান, মাইনুল প্রধানমন্ত্রীকে নিয়ে নিজ আইডিতে কটুক্তি করেছে বলে স্বীকার করেছে। অভিযোগের বিষেয়ে স্কীন শর্ট আদালতে প্রেরন করা হয়েছে। ঝালকাঠি সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মাইনুল ইসলামকে আটক করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা গ্রহনের আনুমতি চেয়ে ইতিমধ্যেই পুলিশ হেড কোয়াটার্সেও আবেদন করা হয়েছে। ঝালকাঠি পুলিশ সুপার জোবায়েদুর রহমান জানান, হেড কোয়াটার্সের অনুমতি পেলে তার বিরুদ্ধে মামলা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর