April 13, 2026, 3:03 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

mostbet

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা

নাটোরের লালপুর উপজেলার মাধবপুর মোড়ে গরু বোঝাই ভটভটি উল্টে হযরত আলী মণ্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে লালপুর-বাঘা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা কমর আলী (৬০), আরেজ মণ্ডলের ছেলে লিটন মণ্ডল (৪৫), হরিনা গ্রামের বাসিন্দা পারুল (৫০), আবু বক্করের ছেলে ভটভটি চালক বিপুল (৩৫) ও চারঘাট উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা দুলাল (৫০)। তারা সবাই গরু ব্যবসায়ী বলে জানা গেছে। আহতদের মধ্যে বিপুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ জানান, রাতে তারা পাবনার ঈশ্বরদী অরনকোলা গরুর হাট থেকে গরু বোঝাই ভটভটি নিয়ে রাজশাহীর বাঘা এলাকায় যাচ্ছিলেন। পথে মাধবপুর মোড়ে এলে গাড়িটি উল্টে যায়। এতে ভটভটি চালকসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন এবং ভটভটি চালক বিপুলের অবস্থার অবনতি হলে তাকে রামেকে স্থানান্তর করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর