তাড়াশে অগ্নিকান্ডে ভস্মিভুত ৪টি ঘর
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটে ৪টি ঘড় ভস্মিভুত হয়েছে। এ ব্যাপারে জানা গেছে,গত ১৭ ডিসেম্বর রাত ১০টার দিকে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর ধুকনি পাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় রেজাউল করিম জানান,বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুএপাত ঘটে। পরে বিদ্যুৎ অফিসের খবর দিলে তারা লাইন বন্ধ করে দেয়।ইউপি চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল জানান,রাতে অগ্নিকান্ড ঘটে কৃষক আব্দুল রাজ্জাক,আবুল কালাম,আকবার আলী ও আব্দুল আলিমের বসতঘর পুড়ে গেছে। এ সময় কোনো মানুষের ক্ষতি না হলেও ঘরে থাকা আসববপএসহ সব পুড়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।