April 13, 2026, 3:07 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সিরাজগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

সিরাজগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

mostbet


সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীর স্বীকৃতি দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন শুরু করেছেন প্রেমিকা। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক মাহবুবুল আলম তার নিজ বাড়ি থেকে পালিয়ে গেছে। গত ১৬ ডিসেম্বর সকাল থেকে রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামের ডা.জয়নাল আবেদীনের বাড়িতে এ অনশন কর্মসূচী চলছে। এ ব্যাপারে ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দসি সালাম বিষয়টি নিশ্চিত করে সন্ধায় প্রাইভেট ডিটেকটিভকে জানান.রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের ডা.জয়নাল আবেদীনের ছেলে সরকারী চাকুরীজিবী মাহবুবুল আলম চয়েসের সঙ্গে সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রামের বাসিন্দা গ্রাম্য পুলিশ বৈদ্যনাথ দাসের কলেজ পড়-য়া মেয়ে গোলাপী রানী দাসের দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এক পর্যায়ে হিন্দু ধর্ম মতে মাহবুবুল আলম চয়েস ২০১৫ সালের ৩ এপ্রিল গোলাপী রানীকে বিয়ে করে স্বামী-স্ত্রী হিসাবে সংসার করেন। এরপর চলতি বছরের ১৬ জুলাই সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এভিডেভিট করে গোলাপী রানী দাস মুসলমান হন। পরবর্তীতে তারা দুজন সিরাজগঞ্জ শহরের মাসুমপুর এলাকায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘ সময় ধরে ভাড়াটিয়া হিসাবে বসবান করেন। পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রাইভেট ডিটেকটিভকে আরো জানান,এ নিয়ে তিন মাস আগে আমার ইউনিয়ন পরিষদ চত্বরে সালিশি বৈঠক করে ঘটনার সত্যতা মেলে। বৈঠকে বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল আলম,খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল হাসান রশিদ মোল্লাসহ এলাকার গন্যমান্য ব্যব্তিবর্গ উপস্থিত ছিলেন। সালিশি বৈঠকে মাহবুবুল আলম চয়েস দোষী সাব্যস্ত করা হয়। এরপর সালিশের রায় ঘোষনার পর ছেলে পক্ষের লোকজন ১০ দিনের সময় নেয়। ১০ দিন অতিবাহিত হলেও তারা আর কোনে সাড়া না দিলে বিষয়টি আর মীমাংসা করা হয়নি। যে কারনে গত ১৬ ডিসেম্বর শনিবার সকালে ওই মেয়েটি স্ত্রীর দাবিতে প্রেমিক মাহবুবুল আলমের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামের বাড়িতে অনশন কর্মসূচী পালন করছে।

এ ব্যাপারে অনশনকারী নবমুসলিম রেখা খাতুন ওরফে সম্পা (গোলাপী রানী দাস) প্রাইভেট ডিটেকটিভকে জানান,আমি এ বাড়িতে আসার পর আমার স্বামীর স্বজনেরা আমাকে নানাভাবে গালিগালাজসহ বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। সেই সঙ্গে আমাকে নানার হুমকি দামকি দিয়ে আসছেন। আমি এখন অসহায়ের মত জীব-যাবন করছি। তিনি আরো বলেন,যতক্ষন পর্যন্ত আমি স্ত্রীর স্বীকৃতি না পাব ততক্ষন পর্যন্ত এই বাড়িতে অবস্থান করবো এবং আমার অধিকার আদায় করে নেব।

Share Button

     এ জাতীয় আরো খবর