April 13, 2026, 4:26 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মা ছিনতাইকারীর কবলে, কোল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

মা ছিনতাইকারীর কবলে, কোল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

এক সন্তানের চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর কবলে পড়ে আরেক সন্তানকে হারিয়েছেন শরিয়তপুরের এক মা। আকলিমা নামের ওই নারী গতকাল সোমবার ভোরের দিকে সদরঘাটে নেমে পাঁচ মাসের ছেলে আরাফাতকে কোলে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন শনিরআখড়ায় বোনের বাসায়। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার নুরুল আমিন জানান,  দয়াগঞ্জ রেল লাইনের পূর্ব পাশে এক ছিনতাইকারী টান দিয়ে রিকশাআরোহী আকলিমার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। চলন্ত রিকশায় ওই হেঁচকা টানে বেসামাল হয়ে পড়েন আকলিমা, তার কোল থেকে পড়ে যায় আরাফাত। শিশুটিকে তখনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন তার মা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

 বাবার সঙ্গে আরাফাত, সে এখন শুধুই ছবি

আকলিমা হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়। দুই বছর বয়সী বড় ছেলে আলামিন  বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাকে ডাক্তার দেখাতেই সকালে তারা ঢাকায় আসেন।

সদরঘাটে নেমে আকলিমার স্বামী শাহ আলম বড় ছেলে আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালের পথে রওনা হন। আর ছোট ছেলে আরাফাতকে নিয়ে আকলিমা রওনা হন শনিরআখড়ায় তার বোন মাকসুদার বাসায়। পথে তারা ছিনতাইকারীর কবলে পড়েন।

আরাফাতের মা আকলিমা

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়  বলেন, “শিশুটির মাথা ও নাকে মুখে জখম ছিল। খবর পেয়ে তার বাবাও পরে হাসপাতালে ছুটে আসেন।”

অতিরিক্ত পুলিশ উপকমিশনার নুরুল আমিন  বলেন, দয়াগঞ্জে ঘটনাস্থলে একাধিক ছিনতাইকারী ছিল বলে তাদের ধারণা। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

Share Button

     এ জাতীয় আরো খবর