March 23, 2026, 2:26 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস: ওবায়দুল কাদের

নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার বিআরটিসির গাবতলী বাস ডিপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, প্রতিনিয়ত নির্বাচন কারচুপির অভিযোগ তুলে আপনাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। এসকল অবান্তর অভিযোগে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, বিএনপির স্বদিচ্ছা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। কাদের বলেন, নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস। ভাঙ্গা রেকর্ড তারা নির্বাচন এলেই বাজায়। রংপুরেও তারা তাদের সেই রেকর্ড বাজাচ্ছে। তারা নির্বাচনে হেরে যাওয়ার আগে একবার হারে, আবার জেতার আগেও একবার হারে। এর আগে চট্টগ্রাম সিটি নির্বাচনে রেজাল্টের আগ পর্যন্ত অবিরাম অভিযোগ করেছিল। গাজীপুর, কুমিল্লা ও নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়েও তারা একই অভিযোগ করেছিল। গত শুক্রবার রাজধানীতে আকে অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রংপুর সিটি নির্বাচনে ক্ষমতাসীনদের প্রার্থীরা ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘন করলেও সেগুলোর বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই নির্বাচন থেকে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলাকে সরানোর চক্রান্ত চলছে বলেও রিজভী অভিযোগ করেন। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, আমি রংপুর সিটি করপোরেশনের ভোটারদের শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, সাম্প্রতিককালে যে রকম নির্বাচন নারায়ণগঞ্জ ও কুমিল্লায় হয়েছিল, সে রকম নির্বাচন রংপুর সিটি করপোরেশনেও হবে। এ নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রংপুরের জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। এ পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে এবং এতে কোনো হস্তক্ষেপ থাকবে না। উল্টোপথে গাড়ি নিয়ে চলা ভিআইপিদের প্রসঙ্গে তিনি বলেন, গত সাড়ে পাঁচ বছরে আমি কখনো রাস্তার রং সাইড ব্যবহার করি নাই। দেশের মানুষ যদি যানজট সহ্য করতে পারে, তাহলে আমি কেন পারব না। এক ঈদে আমি বাইপাল থেকে চন্দ্রায় গিয়েছি চার ঘণ্টায়, যেখানে রং সাইড ব্যবহার করলে আমি ১৫ মিনিটে যেতে পারতাম। এখন দুদক রাস্তায় নেমেছে, তাই অনেক ভিআইপির টনক নড়েছে বলে আমি মনে করি। বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, সড়ক পরিবহন ও মাহসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর