April 13, 2026, 3:12 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত-২০

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত-২০

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় বাচ্চু মিয়া (৪২) নামে একজন নিহতসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১২ টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার মোস্তফিরহাট কালীরপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া কুড়িগ্রামের বাসিন্দা। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুমিল্লাগামি একটি যাত্রীবাহি বাস ও বিপরীত মুখি একটি ট্রাক ক্রচিং করতে গিয়ে ধাক্কা লাগলে যাত্রীবাহি বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী বাচ্চু মিয়া মারা যান।

এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বাসটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয় নি।

Share Button

     এ জাতীয় আরো খবর