April 13, 2026, 6:55 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা ধানাধীন ভৈরবনগর মোড়ে দুর্ঘটনা ঘটে। জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের নাম মিজানুর রহমান (৪০)। তিনি তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামের মঈজদ্দিন সরদারের পুত্র। মৃতের স্বজনরা জানান, মিজানুর রহমান গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাই সাইকেলে সাতক্ষীরা- খুলনা সড়কের পাটকেলঘাটা থানাধীন ভৈরবনগর মোড় পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরাগামি একটি পণ্যবাহি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়ার সময় জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উজ্জ্বল মিত্র জানান, নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর