April 13, 2026, 4:26 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ফরিদপুরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

ফরিদপুরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফরিদপুরের মধুখালীতে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে উপজেলার মেঘচামী ইউনিয়নের মেঘচামী বাজারের একটি চায়ের দোকানে। আহত মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর শেখকে (৬৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখ মেঘচামী ইউনিয়নের মেঘচামী গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ওই ইউনিয়নের কলেজ পাড়া এলাকার আজিজ শেখের ছেলে মো. কুটি শেখ (৩৮)। আহত দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম জাহাঙ্গীর শেখকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সম্প্রতি একটি বিরোধীয় জমির ব্যাপারে শালিশ করেছিলেন জাহাঙ্গীর। ওই শালিসের রায় পছন্দ না হওয়ায় একই ইউনিয়নের কেদার আলী খন্দকারের ছেলে এনামুল খন্দকার (২৫) এ হামলা চালান।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় মেঘচামী বাজারে একটি দোকানে চা পান করছিলেন জাহাঙ্গীর। বিকেল সাড়ে ৪টার দিকে এনামুল একটি ধারাল অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। এ সময় কুটি শেখ তাকে ঠেকাতে এলে তাঁর হাত কেটে যায়। এ হামলায় মাথায় ধারাল অস্ত্রের আঘাত পেয়ে আহত হন জাহাঙ্গীর। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা কবির সরদার বলেন, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর মাথায় এবং কুটি শেখ হাতের কনুয়ের কাছে ধারাল অস্ত্রের আঘাতের জখম নিয়ে ভর্তি হয়েছেন।

এ ঘটনার পর এনামুল খন্দকার পালিয়ে যাওয়ায় এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুপুরে এ প্রতিবেদককে জানান ঘটনাটি জেনেছি মামলার প্রক্রিয়াধীন। আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর