April 13, 2026, 9:46 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

লালমনিরহাটে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

লালমনিরহাটে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

লালমনিরহাটে এক হাজার পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। গত শনিবার বিকেলে লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা সড়ক সেতুর টোলপ্লাাজা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আইয়ুব আলী ওরফে পান বাবু (৪৩) ও লালমনিরহাট পৌরসভার কল্যাণ পাড়া রিফুজি কলোনীর মৃত কছিমুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২৮)। লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় রংপুর থেকে আসার পথে একটি আটোরিক্সার দুই যাত্রী আইয়ুব ও সাইদুলকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।

Share Button

     এ জাতীয় আরো খবর