মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে গত ১৬ ডিসেম্বর দুপুরে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মতিউর রহমান ও যুগ্ন সম্পাদক আব্দুল কাইয়ুমের যৌত সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশিস্ট সাংবাদিক ও কলামিস্ট সরওয়ার আহমদ। বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ- সভাপতি তাজুদুর রহমান, সাংবাদিক বেলাল তালুকদার, ফটোনিউজ বিডি সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক সাইদুল ইসলাম, সুধাংশু শেখর হালদার, সৈয়দ মইনুল ইসলাম রবিন, কবি পলাশ দেব ও আলাল আহমদ প্রমুখ।