পিরোজপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
ডিটেকটিভ নিউজ ডেস্ক

পিরোজপুরের কাউখালীতে মায়ের সঙ্গে অভিমান করে মৌমিতা মন্ডল সম্পা (২১) নামে এক কলেজছাত্রী তুতে (কপার সালফেট) খেয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার উজিয়াল খান গ্রামে ঘটনাটি ঘটে।
মৌমিতাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষ অবস্থায় নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক প্রাণ পন চিকিৎসা দেওয়ার পরেও কিছুক্ষণের মধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পরে। মৌমিতা উজিয়ালখান গ্রামের প্রবাসী সঞ্জয় মন্ডলের মেয়ে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
জানা গেছে, সকালে মাকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে দুপুরে বাসায় ফিরে। এ নিয়ে তার মা বকাবকি করায় সে ঘরে থাকা তুতে খেয়ে বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়। একপর্যায়ে সে বমি করলে পরিবারের সদস্যরা জানতে পারে এবং তাৎক্ষনিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। গতকাল রোববার সকালে থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেন। কাউখালী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান সম্পার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।