April 13, 2026, 1:30 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধানিবেদন

সিলেট  কেন্দ্রীয় শহীদ  মিনারে  শ্রদ্ধানিবেদন
সিলেট অফিস

আজ, ‌১৬ই ডিসেম্বর। পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে দীর্ঘ নয় মাসের রক্ত ঝরানো যুদ্ধের পর আজকের এই দিনে বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে পাকাপোক্ত জায়গা করে নেয় বাংলাদেশ।
গৌরবের সেই দিন শ্রদ্ধাভরে স্মরণ করছে সিলেটসহ সারাদেশের মানুষ। শনিবার সকাল ৬টা ৩১ মিনিট থেকে শুরু হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সংগঠন।
সকাল ৬টা ৩১ মিনিটে সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর ছাত্রদল, জেলা ও মহানগর জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, মহিলা আওয়ামীলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায় শহীদ মিনারে।
মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর পুলিশ।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর