April 13, 2026, 7:03 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মাহমুদুর রহমানের বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা

মাহমুদুর রহমানের বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা
মোঃ ইকবাল হাসান সরকার

mostbet

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান সরকার ও বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকীকে নিয়ে কটূক্তি করায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর থানা আমলী আদালত) মামলাটি দায়ের করা হয়।সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতী গ্রামের মৃত আলতাব হোসেন তালুকদারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু মামলাটি দায়ের করেন।
মামলার (সিরাজগঞ্জ সদর থানার পিটিশন নং ১৭৬/১৭) মঙ্গলবার শুনানি শেষে বিচারক মোরশেদ আলম বিকেলে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এই আদালতের বেঞ্চ সহকারী টি,এম মঞ্জুর শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উলে¬খ করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পরিবার ও তার বংশের সকল সদস্যর মানসম্মান ক্ষুন্নকারী ব্যক্তি। গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) কর্তৃক আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধারে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে শতশত মানুষের সামনে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয় শুধুমাত্র একটি ভূ-খন্ড আর জনগণ থাকলেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয় না, বাংলাদেশ এখন ভারতের কলোনী, শেখ মুজিবর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছে, কবর দিয়েছে, প্রেসক্লাবে শেখ মুজিবুরের ম্যুরাল থাকতে পারে না, বর্তমান সরকার অবৈধ সরকার বলে উলে¬খ করে বক্তব্য দিয়েছেন।
একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান সরকার ও বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকীকে নিয়ে কটূক্তি মূলক কথা বলেন। এসব কথার কারণে বঙ্গবন্ধুর পরিবার, প্রধানমন্ত্রী, বর্তমান সরকার ও বাদীর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সুনাম ও সন্মানহানী হয়েছে।
এতে এক হাজার কোটি টাকার সন্মান ক্ষুন্ন হয়েছে। তাই আসামির বিরুদ্ধে দ-বিধির ১২৩(ক)/১২৪(ক)/৫০১/৫০২/৫০৫ ধারায় গ্রেফতারী পরোয়ানা জারি করে তাকে জেল হাজতে আটক রাখার কথা উলে¬খ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর