April 13, 2026, 7:01 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বাগেরহাটে চা বিক্রেতাকে কুপিয়ে আহত

বাগেরহাটে চা বিক্রেতাকে কুপিয়ে আহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাগেরহাটের মোংলার দিগরাজে এক চা বিক্রেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আল-আমিন (২৮)। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর আল-আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তার ওপর ফেলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় আল-আমিনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আল-আমিনকে উদ্ধার করে দিগরাজ বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়। আহতের বাবা তোতা মিয়া অভিযোগ করে বলেন, রামপালের ফয়লা এলাকার আলামিন, মোংলার দিগরাজের সুব্রত ও বিদ্যারবাহন গ্রামের অচিন্ত সন্ধ্যায় তাঁদের বাড়িতে গিয়ে আল-আমিনকে ডেকে নেয়। এ সময় আল-আমিন বাড়ির গেটে আসামাত্রই ওই তিনজন তাঁকে টেনেহিঁচড়ে রাস্তার ওপর ফেলে কুপিয়ে জখম করে। হামলাকারীরা আল-আমিনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ছয়টি কোপ দিয়েছে। কী কারণে ছেলের ওপর হামলা করা হয়েছে, সে ব্যাপারে কিছু জানেন না বলেও জানান তোতা মিয়া। এ ব্যাপারে মোংলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন বলেন, আল-আমিনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর