April 13, 2026, 6:49 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ ৫ ডাকাত আটক

সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ ৫ ডাকাত আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের তাড়াশে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ছুরি, চার রাউন্ড গুলিসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা। গতকাল শুক্রবার ভোরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের গুন্তা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এরপর বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব। আটকরা হলেন- তাড়াশ উপজেলার গোবরগাড়ী গ্রামের মো. দানেশ আলীর ছেলে মো. আবদুর রাজ্জাক (৩৮), সলঙ্গা থানার রয়হাটি উত্তরপাড়ার নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে গোলাম মোস্তফা (৪০), একই এলাকার মৃত খাদেম ব্যাপারীর ছেলে মো. নজরুল ইসলাম, নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল দামিরাপাড়া গ্রামের মৃত আজিজুল সরকারের ছেলে ইসমাইল হোসেন (৪৭) ও বগুড়া জেলার নন্দীগ্রাম থানার বিষ্ণুপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে মো. হাসান (৪০)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাবের একটি দল গুন্তা গ্রামে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ছুরি, চার রাউন্ড গুলিসহ ও ছয়টি মোবাইলসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর