বগুড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
ডিটেকটিভ নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে আর্নি খাতুন নামে অষ্টম শ্রেণীর স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের আবদুল হান্নানের মেয়ে ও কাথম বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে নিজ ঘরে তীরের সাথে ওড়না পেঁচিয়ে আর্নি খাতুন আত্মহত্যা করে। পরদিন গতকাল শুক্রবার সকালে পুলিশ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়েছেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে জানা যায়নি। এ বিষয়ে থানার সেকেন্ড কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।