April 13, 2026, 6:50 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বগুড়ায় ৩ ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপন দাবি: আটক ১

বগুড়ায় ৩ ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপন দাবি: আটক ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সম্প্রতি কাহালু উপজেলার সিংগারপাড়া গ্রামে একটি বাড়িতে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার রামনগর গ্রামের আজিজুল (৩০) সহ মোট ৩ ব্যক্তিকে আটকে রেখে ৩ লাখ টাকার মুক্তিপন দাবী করে এক মূর্তি ব্যবসায়ী প্রতারক চক্র। এ ঘটনায় কাহালু থানায় একটি মামলা হলে পুলিশ গত বৃহস্পতিবার রাতে প্রতারক চক্রের সদস্য শামিম (২৮) গ্রেফতার করে আদলতে পাঠিয়েছে। কাহালু থানার এস আই দুলাল জানান, কিছুদিন পূর্বে কয়েকজন প্রতারক চক্রের সদস্য ছদ্মবেশে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রামনগর এলাকায় বেড়াতে যায়। সেখানে কৌশলে আজিজুলসহ ঐ এলাকার কয়েক জনের সাথে প্রতারক চক্রের সদস্যরা সম্পর্ক গড়ে তোলা। সেখানে এই চক্রের সদস্যরা কয়েকদিন কাটানোর পর আজিজুল ও তার দুই চাচাতো ভাইকে কাহালুর সিংগারপাড়ায় বেড়াতে নিয়ে আসে। এরপর প্রতারক চক্র নারীর প্রলভন দেখিয়ে এই তিন জনকে ফাঁদে ফেলে আটকে রাখে। এরপর আটককৃতদের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তপন দাবী করে প্রতারক চক্রের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশ প্রতারক চক্রের কাছে জিম্মিদের গত রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর আজিজুল বাদি হয়ে থানায় চাঁদাবাজী মামলা করলে পুলিশ গত বৃহস্পতিবার প্রতারক চক্রের সক্রিয় সদস্য শামিমকে গ্রেফতার করে। শামিম সিংড়াপাড়ার জাহাঙ্গীরের পুত্র। কাহালু থানার এস আই দুলাল জানান, এই ঘটনার সাথে জড়িত অন্যান্যের তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর