March 24, 2026, 7:26 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মারা গেলেন মন্ত্রী ছায়েদুল হক

মারা গেলেন মন্ত্রী ছায়েদুল হক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন….)। এরআগে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী দীর্ঘদিন ধরে জ্বর, জটিল ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে তিনি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার রাতে অসুস্থ প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির সঙ্গে সেসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, এ্যানেসথেশিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বনিক, সিন্ডিকেট সদস্য ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন।

গত বুধবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তাকে দেখতে হাসপাতালে যান। তারা ছায়েদুল হকের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন।

মোহাম্মদ ছায়েদুল হক ১৯৪২ সালের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জন্ম গ্রহন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি এমপি নির্বাচিত হন। তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-০১।

Share Button

     এ জাতীয় আরো খবর