April 13, 2026, 6:55 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কমলগঞ্জে চা বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে বিক্ষোভ

কমলগঞ্জে চা বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে বিক্ষোভ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet

চা শ্রমিকদের শিক্ষিত সন্তানরা চাকুরীর দাবিতে বছর খানেক আগে বাগান ব্যবস্থাপকের কাছে আবেদন করে দীর্ঘ এক বছরেও এ বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় আলীনগর চা বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে বিক্ষোব্দ চা শ্রমিক সন্তানরা আজ ১৫ ডিসেম্বর । আলীনগর চা বাগান চা ছাত্র যুব পরিষদের সদস্য সচিব তানভীর বাক্তি বলেন, চা শ্রমিক সন্তানরা লেখাপড়া করে চাকুরী করার মত যোগ্যতা অর্জন করেছে। তারা চায় নিজেদের  চা বাগানে কর্মচারী হিসাবে বিভিন্ন পদে নিয়োগ পেতে। সে লক্ষে আলীনগর চা বাগান ব্যবস্থাপকের সাথে কথা বলেই এক বছর আগে তারা আবেদন করা হয়। ব্যবস্থাপক ডানকান ব্রদার্সের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করছেন বলে কালক্ষেপণ করেন। ফলে শুক্রবার সকালে বিক্ষোব্দ চা শ্রমকি সন্তানরা ব্যবস্থাপকের বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে। আলীনগর চা বাগান চা ছাত্র যুব পরিষদের আহ্বায়ক সজল কৈরী, সদস্য সুরত কৈরী বলেন, চা বাগান ব্যবস্থাপক নানা অজুহাতে টাল বাহানা করছেন। আর তাই এখন চা শ্রমিক সন্তান শিক্ষিত যুবকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তারা দাবি করেন উপজেলা বা জেলা  প্রশাসনের উদ্যোগে বিষয়টি দেখতে হবে। অন্যতায় আগামীতে আরও বড় আন্দোলন করা হবে। বিক্ষোভ প্রদর্শণের সময় সংহতি প্রকাশ করে আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্র বক্তব্য প্রদান করে বলেন, চা বাগানের শিক্ষিত যুবকদের এ দাবি মেনে নেওয়া উচিত। বিক্ষাভ সম্পর্কে আলীনগর চা বাগানের ব্যবস্থাপকের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এমনকি চা বাগান ব্যবস্থাপনার পক্ষেও কেউ কথা বলতে রাজি হননি।

Share Button

     এ জাতীয় আরো খবর