গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
ডিটেকটিভ নিউজ ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের বিলাসপুর এলাকায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিবুল হক জানান, গতকাল শুক্রবার ভোরে ঢাকা-রাজশাহী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স ৪০ বছর হতে পারে বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। এসআই রাকিবুল বলেন, সকালে ওই যুবক রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার পরনে সোনালি রঙের ব্লেজার, কালো প্যান্ট ও ফুলহাতা শার্ট রয়েছে বলে তিনি জানান।