April 15, 2026, 3:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

খুলনায় শিক্ষা কর্মকর্তা-শিক্ষিকা আটক, মামলা

খুলনায় শিক্ষা কর্মকর্তা-শিক্ষিকা আটক, মামলা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনায় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষিকাকে আটক করা হয়েছে। আটকরা হলেন- সদর থানা সহকারী শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) অসীত কুমার বর্মন ও মহানগরের পশ্চিম টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুসরাত জাহান পলি। আটক অসীত কুমার বর্মন সাতক্ষীরা জেলা সদরের রাজনগর গ্রামের অমল কুমার বর্মনের ছেলে ও নুসরাত জাহান পলি তালা উপজেলার হরিনগর গ্রামের জাহাতাব উদ্দিন গোলদারের মেয়ে। গতকাল শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে গত বৃহস্পতিবার রাতে মহানগরের দক্ষিণ টুটপাড়াস্থ দিলখোলা রোড এলাকার বাসা থেকে তাদের আটক করে সদর থানা পুলিশ। এ ঘটনায় শিক্ষিকা নুসরাত জাহান পলির স্বামী এসএম মিজানুর রহমান বাদী হয়ে দু’জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই সুব্রত কুমার বাড়ই বলেন, শিক্ষিকা নুসরাত জাহান পলির স্বামী এসএম মিজানুর রহমান গত বৃহস্পতিবার রাতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিন্তু তিনি শহরের সাত রাস্তার মোড় পর্যন্ত গিয়ে আবার বাসায় ফেরেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি বাসায় ফিরে দেখতে পান তার স্ত্রী এবং অসীত কুমার বর্মন অসামাজিক কর্মকা-ে লিপ্ত রয়েছে। এ অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে ৪৯৭, ৫০৬, ৪০৬ ধারায় ব্যাভিচারের মামলা হয়েছে। দু’জনেই বিবাহিত। দীর্ঘ দিন ধরেই তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার জানান, গতকাল শুক্রবার সকালে তিনি দু’জনের আটকের খবরটি শুনেছেন। কিন্তু অফিস ছুটি থাকায় তাদের বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। অফিস খুললে রোববার তাদের সাময়িক বরখাস্ত করা হবে। এরপর বিধি অনুযায়ী অন্যান্য পদক্ষেপ দেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর