March 30, 2026, 1:51 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

মসজিদ না ভাঙ্গার দাবী জামালপুর জেলা বিএনপির

শামীম আলম , জামালপুর থেকে ঃ

প্রতিকি ছবি

জামালপুরের ঐতিহ্যবাহী কাচারী শাহী জামে মসজিদ না ভাঙ্গার দাবীতে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা বিএনপি।গতকাল দুপুরে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন লিখিত বক্তব্যে বলেন, কাচারী শাহী জামে মসজিদটি জেলার একটি অন্যতম পুরাতন মসজিদ। ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মসজিদটির জন্য জমি ও অনুদান বরাদ্দ দেন। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন মসজিদটি ভেঙ্গে একটি মডেল মসজিদ নির্মানের যে উদ্যোগ গ্রহন করেছে তাতে জেলাবাসী একটি ঐতিহ্যবাহী স্থাপনা হারাবে। ৪ তলা বিশিষ্ট মডেল মসজিদ কমপ্রেক্সে শুধু দোতলায় মসজিদ থাকবে এবং অন্যান্য তলায় অফিস, সেমিনার কক্ষ, লাইব্রেরী ইত্যাদি থাকবে। এতে নামাজের জায়গার জন্য সংকট তৈরি হবে। তাই মসজিদটি না ভেঙ্গে অন্যত্র মডেল মসজিদ নির্মানে দাবী জানান। এই যৌক্তিক দাবী যদি অগ্রাহ্য করা হয় তবে দাবী আদায়ের লক্ষে সাধারণ মানুষকে সাথে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচী গ্রহন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন পল্টন, লোকমান আহমেদ লোটন, লিয়াকত আলী, মাঈনুদ্দিন বাবুল, মঞ্জুর কাদের বাবুল, সজিব খান প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর