April 15, 2026, 3:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সিলেটের মদিনা মার্কেট থেকে ব্যবসায়ী নিখোঁজ

সিলেটের মদিনা মার্কেট থেকে ব্যবসায়ী নিখোঁজ
সিলেট অফিস

mostbet

সিলেটের মদিনা মার্কেট থেকে আব্দুল্লাহ আল মামুন মুন্না নামে এক ব্যবসায়ী নিখোজ হয়েছে। গত দুই দিন ধরে তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করেছেন মুন্নার পিতা ছমির উদ্দিন। মুন্না নিখোঁজের ঘটনায় পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
নিখোজ ব্যবসায়ী মুন্না হাওলদারপাড়া আবাসিক এলাকার ছমির উদ্দিনের ছেলে। সে হাওলদারপাড়ার হাজী ইদ্রিস আলী মার্কেটের মাহিন স্টোরের সত্বাধিকারী।
জিডিতে ব্যবসায়ী মুন্নার পিতা ছমির উদ্দিন জানিয়েছেন- গত বুধবার বিকেল ৩টায় হাওলাদারপাড়ার হাজী ইদ্রিস আলী মার্কেটের নিজ দোকান থেকে বন্দরবাজারের কালিঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন মুন্না। এরপর তিনি পশ্চিম পাঠানটুলায় অবস্থিত মা ভেরাইটিজ স্টোরে তার মামার দোকানে গিয়ে ঢুকে বলেন- ‘এই টাকা ও মোবাইল রাখুন। আমাকে দুই জন লোক ফলো করছে তাদের দেখে আসি। এ কথা বলে সে বেরিয়ে যায়।’ এদিকে সন্ধ্যা হয়ে গেলেও মুন্না নিজ দোকানে ফিরেনি।
ছমির উদ্দিন জানিয়েছেন- মুন্নার সঙ্গে ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিল। কিন্তু সে তার মামার দোকানে ওই টাকা ও মোবাইল ফোন রেখে চলে যায়। আর ফিরেনি। তিনি জানান- তার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও সঙ্গে দেনা-পাওনা নেই বলে দাবি করেন তিনি।
এই অবস্থায় মুন্নার পরিবারের সদস্যরা বিপর্যস্ত হয়ে পড়েন। তারা রাতেই বিভিন্ন স্থানে মুন্নাকে খোজাখুজি করে পাননি। বুধবার রাতে সিলেটের জালালাবাদ থানায় মুন্নার পিতা ছমির উদ্দিন জিডি দায়ের করেছেন।
এদিকে- মুন্না নিখোজের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে বলে জানিয়েছেন মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন ও সাধারন সম্পাদক সেলিম আহমদ। তারা দ্রুত মুন্নার সন্ধান বের করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন- জিডি গ্রহনের পর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর