March 30, 2026, 5:39 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

শেষ আটে পিএসজি

শেষ আটে পিএসজি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

কদিন আগে যে দলের কাছে হেরে ছন্দপতন হয়েছিল সেই স্ত্রাসবুরকেই হারিয়ে ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে পিএসজি।

প্রতিপক্ষের মাঠে শেষ ষোলোর ম্যাচটি ৪-২ গোলে জিতেছে নেইমারকে ছাড়া খেলতে নামা উনাই এমেরির দল।

মৌসুমের শুরু থেকে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার পর গত সপ্তাহে লিগে এই মাঠেই ২-১ গোলে হেরে বসে পিএসজি। বুধবার রাতে দারুণ এই জয়ে লিগ কাপের শেষ আটে ওঠার পাশাপাশি প্রতিশোধও নেওয়া হলো প্রতিযোগিতার টানা চারবারের চ্যাম্পিয়নদের।

ভাগ্যের কিছুটা সহায়তায় ম্যাচের প্রথম দিকেই এগিয়ে যায় পিএসজি। দ্বাদশ মিনিটে বাঁ-দিক থেকে আনহেল দি মারিয়ার ক্রস এক ডিফেন্ডার পায়ে লেগে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ায়।

২৫তম মিনিটে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। হাভিয়ের পাস্তোরের ডি-বক্সে বাড়ানো বল এগিয়ে ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন গোলরক্ষক। সেই সুযোগে আলগা বল ধরে ফাঁকা জালে পাঠিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

৩৬তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে ব্যবধান কমান ফরাসি মিডফিল্ডার জেরেমি।

দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রেখে বারবার আক্রমণে ওঠা পিএসজি ৬২তম মিনিটে দারুণ পাসিং ফুটবলের নিদর্শন রেখে ব্যবধান আরও বাড়ায়। ডান দিক থেকে তমাস মুনিয়ের বাড়ানো বল পেয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস।

৭৮তম মিনিটে মুনিয়ের পাস পেয়ে সহজেই ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন জার্মানির ইউলিয়ান ড্রাক্সলার। ৮৮তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা।

Share Button

     এ জাতীয় আরো খবর