April 13, 2026, 6:50 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

দিনাজপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনাজপুরে পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন- শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার মৃত আবদুস সোবাহানের ছেলে শুক্কুর আলী ও সংকরপুর সোনারপাড়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে সাইফুল। গত বুধবার দিবাগত রাতে থেকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব- ১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া কাশেমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ মো. শুক্কুর আলীকে ও সদর উপজেলার ফুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলামকে আটক করা হয়। এরআগে গত ২৪ আগস্ট রাতে দিনাজপুর শহরের বালুবাড়ী কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ শুক্কুর আলীকে আটক করা হয়েছিলো। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় গত এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পেয়েছে শুক্কুর আলী। দীর্ঘদিন ধরেই তারা মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মেজর তালুকদার নাজমুস সাকিব।

Share Button

     এ জাতীয় আরো খবর